মুভির ইংলিশ/বাংলা সাবটাইটেল ডাউনলোড এবং তা মোবাইল/কম্পিউটারে ব্যবহার করার নিয়ম


মোবাইল ইউজারঃ


মুভি লাভারদের মধ্যে আপনারা যারা মোবাইলে মুভি দেখেন তারা প্রায়শই অনুরোধ কিংবা অভিযোগ করেন ভাই সাবটাইটেল কিভাবে নামাবো? সাবটাইটেল কিভাবে Zip থেকে UnZip/ Extract করবো। অনেককেই প্রসেস বলে দিলেও সেভাবে কাজ করতে পারেন না। অনেকেই আবার এক্সট্রাক্ট করতে পারলেও নাকি সাবটাইটেল খুঁজে পান না। তাই আপনাদের জন্য আজ এই পোস্টের মাধ্যমে আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন।


১. প্রথমেই Google Play Store থেকে ES File Explorer নামে একটা সফটওয়্যার ইনস্টল করে নিন আপনার মোবাইলে। অথবা ডাউনলোড লিংকঃ http://es-file-explorer.en.uptodown.com/android


২. এরপর আপনার মোবাইলের ব্রাউজারে চলে যান। আমি যেমন Maxthon Browser ব্যবহার করি। আপনারা হয়তো UC mini browser ব্যবহার করেন।


৩. www.subscene.com ওয়েবসাইট থেকে আপনার কাঙ্খিত সাবটাইটেল ফাইলটি ডাউনলোড করে ফেলুন।


৪. আপনার মোবাইলের যেখানে ফাইলটি ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে Open করুন। দেখবেন Open with লেখা আসবে, সেখানে ES File Explorer দিয়ে UnZip/Extract করে ফেলুন।


৫. এরপর আপনার মোবাইলের যে জায়গায় Extract ফাইলের লোকেশন সিলেক্ট করা আছে সেখানে গিয়ে দেখুন ফাইলটি আছে এবং তা .srt ফরম্যাটে আছে। সেই ফাইলটি কপি করে আপনার মুভি যে ফোল্ডারে আছে সেখানে Paste করুন এবং মুভির নামের সাথে মিলিয়ে Rename করলে পরবর্তীতে আর বারবার সাবটাইটেল সিলেক্ট করতে হবেনা। মুভি ফাইল চালালেই অটোম্যাটিক সাবটাইটেল চলে আসবে। আর যদি Rename না করে জাস্ট পেস্ট করে রাখেন তাহলে MX Player এ মুভি ফাইল চালানোর পর যা যা করবেন-


উপরে ডানদিকের তিনটা ডট ) চিহ্নিত মেন্যু থেকে Subtitle এ ক্লিক করুন => এরপর Open এ ক্লিক করুন => এরপর আপনার মোবাইলের ফোল্ডার ডিরেক্টরি দেখাবে, সেখান থেকে যেখানে সাবটাইটেল আছে সেই ফোল্ডারে চলে যান এবং সাবটাইটেল ফাইলটি সিলেক্ট করুন।

ব্যস, এরপর শুধু উপভোগ করুন। আশাকরি আপনাদের বোঝাতে পেরেছি কি কি করতে হবে। এখানে লেখা দেখে যতটা জটিল ভাবছেন আসলে মোবাইলে করতে গেলে এটা এতটা জটিল কোন ব্যাপার না।

পিসি/কম্পিউটার ইউজারঃ


যারা কম্পিউটার ইউজার আছেন তাদের জন্য এটা তেমন কোন ব্যাপারই না। এরপরেও অনেকে বুঝতে না পেরে পোস্ট করেন। আপনাদের যা যা করতে হবেঃ


১. প্রথমেই WinRAR নামে একটা সফটওয়্যার ইনস্টল করে নিন আপনার কম্পিউটারে। ডাউনলোড লিংকঃ http://www.win-rar.com/download.html?&L=0


২. আপনার কম্পিউটারের ব্রাউজার ব্যবহার করে www.subscene.com ওয়েবসাইট থেকে আপনার কাঙ্খিত সাবটাইটেল ফাইলটি ডাউনলোড করে ফেলুন।


৩. আপনার কম্পিউটারের যেখানে ফাইলটি ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করুন। দেখবেন Extract files; Extract here এবং Extract to পর পর তিনটি অপশন লেখা আসবে, সেখানে যেকোন একটায় অথবা Extract here এ ক্লিক করুন।


৪. এরপর আপনার কম্পিউটারের যে জায়গায় Extract ফাইলের লোকেশন সিলেক্ট করবেন সেখানে গিয়ে দেখুন ফাইলটি আছে এবং তা .srt ফরম্যাটে আছে। সেই ফাইলটি কপি করে আপনার মুভি যে ফোল্ডারে আছে সেখানে Paste করুন এবং মুভির নামের সাথে মিলিয়ে Rename করলে পরবর্তীতে আর বারবার সাবটাইটেল সিলেক্ট করতে হবেনা। মুভি ফাইল চালালেই অটোম্যাটিক সাবটাইটেল চলে আসবে। আর যদি Rename না করে জাস্ট পেস্ট করে রাখেন তাহলে Pot Player / KM Player এ মুভি ফাইল চালানোর পর সাবটাইটেল ফাইলটি মাউস দিয়ে টেনে এনে প্লেয়ারের উপরে ছেড়ে দিবেন। ব্যস, এরপর শুধু উপভোগ করুন।


সাবটাইটেল সিংক করবেন কিভাবে?



মোবাইলের জন্যঃ


MX Player এ উপরে ডানদিকের তিনটা ডট ) চিহ্নিত মেন্যু থেকে Subtitle এ ক্লিক করুন => এরপর synchronization এ ক্লিক করুন => - এবং + চিহ্নিত একটা বক্স আসবে। - ও + ব্যবহার করে সাবটাইটেল ডায়লগ আগ পিছ করা যায়।


কম্পিউটারের জন্যঃ


Pot Player এর ক্ষেত্রে কি-বোর্ডের < ও > বাটন এবং KM Player এর ক্ষেত্রে [ ও ] বাটন ব্যবহার করে সাবটাইটেল ডায়লগ আগ পিছ করা যায়।


. আশাকরি আপনাদের বোঝাতে পেরেছি কি কি করতে হবে।

সাউথ ইন্ডিয়ান মুভির বাংলা সাবটাইটেল লিস্টঃ http://www.imdb.com/list/ls066452395/

Post a Comment